মজার মজার কিছু ওয়েবসাইট এর ঠিকানা
আসলে কিছু লেখার জন্য খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম হাতের কাছে যা পাবো তাই নিয়েই লিখবো। সবচেয়ে কাছে ছিলো পিসি আর তার ভেতরে ব্রাউজার। তাই ভাবলাম আমার ফায়ারফক্সের বুকমার্কগুলো নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলি। ফায়ারফক্সের বুকমার্ক বলছি বটে, কিন্তু আমি আসলে আর কোন ব্রাউজার ব্যবহারও করি না তাই ওটা বোধহয় না বললে চলতো। সবার ভাষ্যমতে ক্রোম ফাস্ট হওয়া সত্ত্বেও ফায়ারফক্স ইউজ করি কারন - ১) অভ্যেস, ২) কাস্টোমাইজ করা যায় আগাগোড়া, ৩) চরম চরম সব এ্যাড-অন এবং ৪) প্রেমে পড়ে গিয়েছি। ৫ নম্বর আরেকটা কারন আছে। ওটা অন্য আরেকদিন বলবো।
বুকমার্ক করার অভ্যেস আমার সেই প্রথম নেট ব্যবহার শুরু করার পর থেকেই। আমার কাছে সবসময়ই মনে হয়েছে অধিকাংশ মানুষ বুকমার্ক করে না কেন? প্রিয় ও দরকারী লিংকগুলো কাজের সময়ে খুঁজে পেতে বুকমার্কিংয়ের জুড়ি নেই। প্রতিবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেই তখন আমার সবচেয়ে কষ্ট হয় এই বুকমার্কগুলো হারিয়ে। হ্যাঁ আমি এগুলোর ব্যাকআপ রাখি বটে, কিন্তু যেহেতু প্রতিদিন রাখি না তাই একদম শেষের দিকের বুকমার্কগুলোর আর কোন ব্যাকআপ থাকে না।
যাই হোক আমার ফায়ারফক্সে বুকমার্কগুলোকে আমি ক্যাটাগরি অনুযায়ী ফোল্ডার করে সাজিয়েছি এভাবে:
এবারে শুরু করি বলা......
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Mozilla Firefox
বর্ননা: বুঝতেই পারছেন এই ফোল্ডারটি Firefox ইন্সটল করলে প্রথম থেকেই থাকে। এই ফোল্ডারে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই, আছে শুধু মোজিলার নিজস্ব সাইটের কিছু লিংক। তবে আমি এখানে দু'টি নিজস্ব লিংক সংযুক্ত করেছি:
১. Add-ons Blocklist: ফায়ারফক্স তার ব্রাউজারের জন্য যেসব এ্যাডঅন, টুলবার বা প্লাগইনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার একটি তালিকা। সম্প্রতি জাভার প্লাগ-ইন মোজিলা নিষ্ক্রিয় করে দেবার পর এটা সংগ্রহ করেছিলাম।
২. Personas: ফায়ারফক্সের ৩.৬ ভার্শন থেকে নতুন এক ধরনের থিম চালু করেছে মোজিলা। Personas বলে ডাকা হয় এই থিম বা স্কিনগুলোকে। এই সাইটটিতে আছে হাজার হাজার এমনই সব Personas:
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Online Tools, Utilities & Useful Sites
বর্ননা: বিভিন্ন ধরনের খুঁটিনাটি কাজের জন্য দরকারী কিছু সাইটের লিংক এখানে আছে।
১. rsPLG.com: Rapidshare এর প্রিমিয়াম লিংক জেনারেট করতে পারে এসব সাইটের মধ্যে টিকে থাকা সাইটগুলো একটি হচ্ছে এই সাইটটি।
২. http://www.accuweather.com/: আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য এটা ব্যবহার করি। বিদেশী ওয়েবসাইট হলেও বাংলাদেশের পূর্বাভাসগুলো অধিকাংশ সময়ই মিলে যায়।
৩. Bugmenot: বিভিন্ন পরিচিত ওয়েবসাইটের ইউজার নেইম আর পাসওয়ার্ড দেয়া আছে এই সাইটে। এগুলো ব্যবহার করে খুব সহজেই রেজিস্ট্রেশন না করেই বিভিন্ন সাইটে ঢুকতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।
৪. for-ever.us: বাংলাদেশী নম্বরে যতোবার খুশি ফ্রি SMS করার চরম একটা সাইট। কিন্তু শুধু গ্রামীণ নম্বরে SMS পাঠানো যাবে।
৬. Google Transliteration: অনলাইনে বাংলা লেখার জন্য গুগলের যুগান্তকারী পদ্ধতি। ইংরেজী অক্ষর দিয়ে বাংলা লিখলে নিমেষেই বাংলা অক্ষরে বদলে নেয় এই ওয়েবসাইটটি। তবে আরো ইমপ্রুভমেন্ট করার অবকাশ আছে।
৭. HluSoe: Rapidshare, Megaupload, Hotfile, Storage.to এই সাইটগুলো প্রিমিয়াম লিংক জেনারেট করে এই সাইট। বেশ কার্যকর।
৮. Jotti's Malware Scan: এটি একটি অনলাইন ভাইরাস স্ক্যানিং সাইট। এই সাইটে আপনি আপনার পিসির কোন সন্দেহজনক ফাইল আপলোড করে এক সাথে Avira, Avast, AVG, Kaspersky, NOD32, F-Secure, Panda, Sophos প্রভৃতি সহ আরো অনেক এ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে দেখতে পারেন।
৯. VirusTotal: এটিও একটি অনলাইন ভাইরাস স্ক্যানার। একাধিক পরিচিত এ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা সম্ভব একসাথে।
১১. Let me google that for you: খুবই মজার একটা ওয়েবসাইট। ধরুন আপনার কোন ফ্রেইন্ড আপনার কাছে এমন একটা জিনিসের ডাউনলোড লিংক চাইলো বা এমন কোন প্রশ্নের উত্তর চাইলো যেটা গুগলে একটু সার্চ করলে খুব সহজেই পাওয়া যায়। আপনি তাকে অপমান করতে পারেন। এই সাইটের সার্চ বক্সে কিছু লিখে সার্চ করলে একটা লিংক পাবেন। এই লিংকটা আপনার বন্ধুকে দিন। সে ক্লিক করলে দেখবে তার ব্রাউজারে অটোম্যাটিক গুগল এর ওয়েবসাইট খুলে সার্চ হয়ে গেলো......চামে সেও একটা শিক্ষা পেলো বেকুবের মতো প্রশ্ন করার।
১২. mail4trash: mail4trash একটি ই-মেইল সার্ভিস। কোন রেজিস্ট্রেশন লাগে না, যেই আইডি চাবেন সেটাই পাবেন। উরা-ধুরা, লাল্টু-পল্টু সাইটে রেজিস্ট্রশন করার জন্য নিজের প্রিয় ই-মেইল এ্যাড্রেসটি ব্যবহার না করে এই মেইল এ্যাড্রেসগুলো ব্যবহার করতে পারেন।
১৩. MediaFire: এটার কথা নিশ্চয়ই নতুন করে বলা লাগবে না। ফ্রিতে রিজিউম সহ ফাইল শেয়ার করতে আজও Mediafire সেরা।
১৫. QuickUpload.net: আরেকটি ফাইল শেয়ারিং সার্ভিস এটি। এটি ব্যবহার করি রিজিউম সাপোর্ট করে না এমন সব সাইটগুলো থেকে ফাইল রিজিউমসহ ডাউনলোড করতে। এই সাইটের রিমোট আপলোড ফিচারটি দিয়ে অন্য সাইটের ফাইল এই সাইটে নিয়ে এসে রিজিউমসহ ডাউনলোড করা সম্ভব।
১৬. Rubik's Cube Solver: আমি রুবিক্স কিউব সাজাতে পারি না। বাসায় দু'টা আছে শো-পিস হিসেবে। বাচ্চারা ঘুরিয়ে রং উল্টা-পাল্টা করে ফেললে এই সাইটে গিয়ে মিলাই।
১৯. Bangla Web Tools Unicode Converter: বিজয়, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিকসহ আরো বিভিন্ন লে-আউটের লেখাকে ইউনিকোডে কনভার্ট করার সাইট।
২০. WhatTheFont!: শুধুমাত্র কোন ছবি থেকে ছবিটিতে কোন লেখায় ব্যবহৃত ফন্টটির নাম বের করতে পারবেন এই সাইটে গিয়ে। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অমূল্য একটি সাইট।
২১. WobZIP: এই সাইটটি দিয়ে অনলাইনে থাক কোন জিপ/রার ফাইল পিসিতে ডাউনলোড না করেই এর ভেতরে কি আছে তা দেখা যায় এবং চাইলে যে কোন ফাইল আলাদা করে ডাউনলোড করা যায়। এছাড়াও পিসি থেকে জিপ/রার ইত্যাদি আপলোড করেও এক্সট্র্যাক্ট করা যায়। গত কয়েকদিন ধরে সাইটটি কেন জানি কাজ করছে না। আশা করছি ঠিক হয়ে যাবে।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Purely Download
বর্ননা: একইসাথে এক জায়গায় থাকা অনেকগুলো ডাউনলোড করার মতো ম্যুভি, গান, সফটওয়্যার, গেইমসের লিংক আছে এই ফোল্ডারে। বেশিরভাগই মিডিয়াফায়ারের।
১. 100 Salman Khan Song Videos: ভাইবেন না আবার আমি সালমানের ফ্যান। এতোগুলো ভিডিও এক জায়গায় পেয়েছি তাই রেখে দিয়েছি। লিংকগুলো মিডিয়াফায়ারের।
২. 300 Hindi Music Videos: ৩০০ এর মতো লেটেস্ট হিন্দি গানের ভিডিও মিডিয়াফায়ার কালেকশন। অনেক ভালো কোয়ালিটি।
৪. Games Collection - Mediafire: চরম গেইম কালেকশন এটা। আমি নিজেও জানি না মোট কতো গেইম আছে এখানে। অধিকাংশ গেইমই রিপ করা (গেইমের অপ্রয়োজনীয় অংশ ফেলে দরকারীগুলো রাখাকে গেইম রিপ বলে)।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Photos, Images & Wallpapers
বর্ননা: ছবি-টবি আর ওয়ালপেপার। হার্ডডিস্ক নষ্ট হওয়ার আগে এই ফোল্ডারে আরো কিছু লিংক ছিলো। এখন মাত্র ৩টি।
২. InterfaceLIFT Wallpaper: ওয়ালপেপার নেটে সবচেয়ে সহজে প্রাপ্য জিনিস। তবে রুচিসম্মত আর ভালো রেজ্যুলেশনে পাওয়া কষ্ট। আমি ওয়ালপেপার ডাউনলোড করলে বেশিরভাগ সময় এখান থেকেই করি। প্রায় সব রেজ্যুলেশনে যে কোন ওয়ালপেপার পাওয়া যায় এখানে। আর কোনো বিরক্তিকর লোগো নেই। অধিকাংশ ছবিই প্রোফেশনাল ফটোগ্রাফারদের তোলা।
৩. deviantART: আমার খুবই প্রিয় একটি ওয়েবসাইট। চমৎকার সব গ্রাফিক্স ওয়ার্কের দেখা মেলে এখানে। সেগুলো ওয়ালপেপোর হিসেবেও ব্যবহার করা যায়।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Torrent
বর্ননা: টরেন্ট ওয়েবসাইট
২. Torrentz: নিঃসন্দেহে শ্রেষ্ঠ টরেন্ট সার্চ ইন্ঞ্জি। প্রায় সব জনপ্রিয় টরেন্ট সাইটে একসাথে সার্চ করা যায়।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Softwares & Tech News
বর্ননা: বিভিন্ন সফটওয়্যার আর টেকি দুনিয়ার খবরাদি
এই ৩টি সাইট ভর্তি শুধু পাইরেটেড সফটওয়্যার, ম্যুভি, গেইম, গান, গ্রাফিক্স ওয়ার্ক, ভেক্টর প্রভৃতি। সমস্যা হলো সবই Rapidshare বা Hotfile এর লিংক। যদিও আমি রিজিউম সহই ডাউনলোড করি প্রিমিয়াম লিংক জেনারেটর ব্যবহার করে।
৪. http://download.cnet.com/windows/: CNET এর শাখা সাইট এটি। অনেক অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এছাড়াও আছে একটি চমৎকার ব্লগ যেখানে টেক দুনিয়ার নানান খবর পাবেন।
৫. FileHippo: বেশ কিছু কারনে এই সাইটটি আমার খুবই প্রিয়। তার মধ্যে একটি হলো কিছু কিছু সফটওয়্যার (যেমন: ইয়াহু ম্যাসেন্ঞ্জার, গুগল আর্থ প্রভৃতি) যেগুলোর প্রথমে ইন্সটলার ডাউনলোড করতে হয় এবং তারপরে নেট থেকে পুরো সফটওয়্যার নেমে ইন্সটল হয় তেমন সফটওয়্যারগুলোর আসল সেটআপ ফাইল এখানে পাওয়া যায়।
৬. Giveaway of the Day: এই সাইটটিতে প্রতিদিন একটি করে পেইড/শেয়ারওয়্যার (টাকা দিয়ে কিনতে হয় এমন) সফটওয়্যার ফ্রিতে দেয়া হয়।
৮. Lifehacker: এই সাইটটিতে পিসি, সফটওয়্যার প্র্রভৃতি সম্পর্কে নানান পরামর্শ পাবেন, সফটওয়্যারের রিভিউ পাবেন। চমৎকার লাগে আমার কাছে এই সাইটটি।
১১. OldApps, OldVersion.com, Version Download এই ৩টি সাইট থেকে অনেক সফটওয়্যারের পুরনো ভার্শন ডাউনলোড করতে পারবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন