করোনার দিনগুলোতে

রাত ২.৫৩ 
২৩ এপ্রিল ২০২০ 

দুপুরে ঘুমালে রাতে আর ঘুম আসেনা। খুব বিরক্ত লাগে রাতে।  যদিও প্রতিদিন রাতে ঘুমাতে ঘুমাতে রাত ২/২.৩০ বাজে। লাষ্ট কিছুদিন রাতে একটা করে মুভি দেখি।  মালায়লাম মুভি। ভাল ভাল কিছু মুভি দেখেছি। মেয়েটা ইদানীং রাত ৯.৩০/১০ টায় ঘুমিয়ে পড়ে।  আমরাও রাত ১২ টায় বেডে চলে আসি। সুহি প্রতিরাতে ১ টার মোধ্য ঘুমিয়ে পড়ে।  আজ ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না।  ছটফট করছে। আমি ওর ভয়ে গোপনে লিখছি। রাত জেগে ফোন টিপছি দেখলে রাগ করবে।  ছোট বেলায় আম্মুর শাসনের ভয় পেতাম, এখন বউ এর শাসনের ভয়। দুটো দুই রকম।  অবশ্য পরের টা বীর পুরষেরা পায়না দাবি করে। কিন্তু গোপনে বীর পুরুষও বউকে ভয় পায়।  কিসের ভয় পায় আসলে আমিও জানিনা।  কিন্তু ভয় পায়। ব্যাচেলর সময়ে মনে মনে ভাবতাম ইস একজন যদি শাসন করার মানুষ থাকতো, তবে ভাল হত।  এখন হয়ে গ্যাছে। কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে। আমি কি ছোট নাকি যে এত শাসন করতে হবে!!!! 
যাহোক,,,সকালে উঠতে হবে। ছোট বোনের বাসায় কয়েকদি আগে দাওয়াত খাইতে গেছিলাম।  গরুর মাংস খেয়ে  লোভ লেগে গেছিল।  মনে মনে ঠিক করছিলাম হাতে টাকা পাইলে গরুর মাংস কিনবো। গোডাউন ভাড়ার ১০ হাজার টাকা পেয়েছিলা। মাসের বাজার,হেলাল ভাই আর আশিকের মাকে ১০০০ টাকা দিয়ে পকেটে আর ২৫০০ টাকা আছে। সকালে মাংস কেনার জন্য উঠতে হবে। আল্লাহ জানে উঠতে পারবো  কিনা। 
কাল সকাল থেকে আবার সবজি বাগানের কাজ ও করতে হবে। লাল শাক, লাও,ডাটা শাক,আর ভেন্ডির বীজ নিয়ে আসছি,,,কাল বেড়ার কাজ শেষ করতেই হবে। কাজ শেষে গোসল করে নামাজ পড়ে মেয়েকে ধরবো, সুহী রান্না করবে। এর পর মেয়ে কে চাচীর কাছে দিয়ে আমরা দুপুরের খাবার খাবো।  বিকেলে ঘড়ের মোধ্যেই মেয়ের সাথে খেলা করবো আমি আর সুহি। মাঝে মাঝে আমি ঘুমাই সুহি জেগে থাকে,,মাঝে মাঝে সুহি ঘুমাই আমি বুড়ির সাথে খেলি।  সন্ধার আগে কালীবাড়ি মাঠে যায়,,সুমনের দোকান থেকে এক কাপ চা আর সিগারেট নিয়ে বসি,,,চা সিগারেট ফুরিয় গেলে বাসাই চলে আসি,,, নামাজ পড়ে আবার মেয়ের সাথে খেলা,এক্টু রতন ভাই এর সাথে গল্প উঠানে বসে। এভাবেই প্রতিদিন কেটে যায়। আজ খোকসা একজন করোনা রুগি পাওয়া গেছে।  কুষ্টিয়া কুমারখালিতে দুজন। এই প্রথম কুষ্টিয়া পাওয়া গেল। শুরু হলো আজ থেকে,,,এর পর কি আছে কপালে আল্লাহ জানে। বাংলাদেশে প্রতিদিন৯/১০ জন মারা যাচ্ছে।  আক্রান্ত হচ্ছে গড়ে ৩৫০ জন মত। আজ আক্রান্তের সংখ্যা৩৯০। এভাবে প্রতিদিন বাড়ছে বৈ কমছে না। এই মৃত্যুর মিছিলে কবে যে আমিও যোগ দিব আল্লাহ জানে।                             
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালোবাসা এবং সাদা পৃষ্ঠা

প্রেম ও শূণ্যতা

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন।